সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আবারও ক্ষমতায় আসবে: এ্যানি

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৬ PM
উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

উঠান বৈঠকে বক্তব্য দিচ্ছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি © টিডিসি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, এক বছর ধরে দেশে কোনো নির্বাচিত সরকার নেই। অন্তর্বর্তীকালীন সরকারের কারণে রাষ্ট্রযন্ত্র অচল হয়ে পড়েছে। এখন জনগণ অপেক্ষা করছে একটি সুষ্ঠু নির্বাচনের, যে নির্বাচনের মাধ্যমে আবারও জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচন হলে জনগণের ভোটে বিএনপি আবারও ক্ষমতায় আসবে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার মান্দারী ইউনিয়নে মহিলা দল আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ্যানি বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই। দেশে নির্বাচিত সরকারও নেই। যার কারণে ব্যাংক, আদালত, স্কুল-কলেজ থেকে শুরু করে সামাজিক উন্নয়ন, ব্যবসা-বাণিজ্য সবকিছুতেই অচলাবস্থা বিরাজ করছে। মানুষ এখনো পারিবারিক কষ্টের মধ্যে দিনযাপন করছে।

তিনি আরও বলেন, বিএনপি অতীতে ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করেছে। স্বাধীনতার পর জিয়াউর রহমান জনগণের পাশে দাঁড়িয়ে দলটি গড়ে তুলেছিলেন। আজও বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এগিয়ে যাচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউছুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ারসহ স্থানীয় নেতারা।

কুবি শিক্ষার্থী সুমাইয়া ও তার মাকে হত্যা, মোবারকের মৃত্যুদণ…
  • ১১ নভেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ১১ নভেম্বর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন ফেল করা …
  • ১১ নভেম্বর ২০২৬
কানাডায় উচ্চশিক্ষা: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ৬ বিশ্ববিদ…
  • ১১ নভেম্বর ২০২৬
৩ জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ১১ নভেম্বর ২০২৬
পেছাচ্ছে না জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950