ঝালকাঠি শহরে অবৈধ স্থাপনা উচ্ছেদে পৌরসভার অভিযান

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৮ PM
অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভা কর্তৃপক্ষ

অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পৌরসভা কর্তৃপক্ষ © টিডিসি

ঝালকাঠি পৌর এলাকায় রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে পৌরসভা কর্তৃপক্ষ। শীতলাখোলা এলাকা থেকে এ অভিযান শুরু হয়। পরে পোস্ট অফিস সড়ক, কালীবাড়ি সড়ক, লঞ্চঘাট সড়ক, বড় বাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপিত অবৈধ দোকানপাট, সাইনবোর্ড, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করা হয়।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি পৌরসভার প্রশাসক কাওছার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা শাহীন সুলতানা, উপসহকারী প্রকৌশলী নাজমুল হাসান, ঝালকাঠি প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমিন তালুকদারসহ উচ্ছেদ কমিটির অন্যান্য সদস্যরা। অভিযানে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন।

পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, দীর্ঘদিন ধরে ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে রাস্তা, ড্রেন ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন অনেকে। জনস্বার্থে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। অবৈধ স্থাপনা সম্পূর্ণ অপসারণ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এতে সাধারণ মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন এবং শহরের সৌন্দর্য অক্ষুণ্ণ থাকবে।

এদিকে সাধারণ মানুষ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা বলছে, সড়ক দখলমুক্ত হওয়ায় যান চলাচল সহজ হচ্ছে এবং শহরে শৃঙ্খলা ফিরে আসবে।

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9