নওগাঁ সীমান্ত দিয়ে ১৬ জনকে পুশ ইন করলো বিএসএফ

১৯ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ PM
সীমান্তের কাটাতার

সীমান্তের কাটাতার © সংগৃহীত

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৬ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পুশ ইন করেছে। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং পরে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়।

১৪ বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, পত্নীতলা ব্যাটালিয়নের আওতাধীন শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস-এর কাছে দিয়ে বিএসএফ ওই ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির একটি টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার পাশে একটি চা দোকানের কাছে তাদের খুঁজে পায় এবং আটক করে।

আটককৃতদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচজন শিশু রয়েছে। বিজিবি নিশ্চিত করেছে, তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং তাদের আদি নিবাস পাবনা জেলায়।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9