ভারতে পালানোর সময় সাবেক এমপি ফজলে করিমের পিএ গ্রেপ্তার

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৪ PM
গ্রেপ্তার ইরফান আহমেদ

গ্রেপ্তার ইরফান আহমেদ © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে পালানোর সময় চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএ) ইরফান আহমেদকে (৫২) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়।

ইরফান আহমেদ চট্টগ্রামের রাউজান উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন।

আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক আব্দুস সাত্তার বলেন, ভারতে যাওয়ার সময় ইরফান আহমেদ চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ভাঙচুর, লুটপাটসহ একাধিক মামলা রয়েছে। 

এ বিষয়ে রাউজান থানার ওসির সঙ্গে যোগাযোগ করলে তিনি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। পরে ইরফানকে আখাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার প…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিটিভির স্ক্রলে ইশরাকের পদত্যাগ নির্দেশের খবর
  • ১৯ অক্টোবর ২০২৬
কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬