কক্সবাজারে স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় পুলিশে চাকরি পেলেন ৩২ জন

১৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৩ PM
সদ্য নিয়োগ প্রাপ্তদের শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা পুলিশ

সদ্য নিয়োগ প্রাপ্তদের শুভেচ্ছা জানান কক্সবাজার জেলা পুলিশ © টিডিসি ফটো

কক্সবাজারে মেধা, যোগ্যতা, স্বচ্ছতা ও সম্পূর্ণ বৈষম্যহীন নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ৩২ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পেয়েছেন। গতকাল শুক্রবার (১২ সেপ্টেম্বর ২০২৫) কক্সবাজার জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল আগস্ট-২০২৫ নিয়োগ পরীক্ষার ফলাফল ঘোষণার মধ্য দিয়ে এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম মহোদয়ের সার্বিক নির্দেশনা ও চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আহসান হাবীব পলাশের নিবিড় তত্ত্বাবধানে এই নিয়োগ অনুষ্ঠিত হয়। কক্সবাজার জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের চেয়ারম্যান মোঃ সাইফউদ্দীন শাহীন এবং বোর্ডের অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

নিয়োগ প্রক্রিয়ায় প্রথমে ৫০০ প্রার্থী প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেন। তিন দিনব্যাপী এই ধাপ শেষে ৩৮৬ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫২ জন মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশ নেন। সবশেষে ৩২ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এসময় সদ্য নিয়োগ প্রাপ্তদের শুভেচ্ছা জানায় কক্সবাজার জেলার পুলিশ । নিরপেক্ষভাবে নির্বাচিত হয়ে প্রার্থীরা কক্সবাজার জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সমাপনী বক্তব্যে পুলিশ সুপার মোঃ সাইফউদ্দীন শাহীন নবনিযুক্ত কনস্টেবলদের বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হিসেবে সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মহান ব্রতে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

 

 

 

 

 

 

 

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬