শনিবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ PM
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড © সংগৃহীত

আগামীকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। উন্নয়নমূলক কাজের জন্য সকাল থেকে মোট ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না বলে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)।

বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ৩৩/১১ কেভি লাক্কাতুরা ও আম্বরখানা উপকেন্দ্রের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

লাক্কাতুরা উপকেন্দরের আওতায় থাকা কাকুয়ারপাড়, এয়ারপোর্ট থানা, বাইশটিলা, ওসমানী বিমানবন্দর এলাকা, ধোপাগুল, বনশ্রী, বাদামবাগিচার কিছু অংশ, লাক্কাতুরা বাজার, মুসলিমপাড়া, মালনীছড়া, বড় বাজারসহ আশপাশের এলাকায় এই সময় বিদ্যুৎ থাকবে না।

একই সময়ে আম্বরখানা উপকেন্দরের আওতাধীন ইলেকট্রিক সাপ্লাই রোড, রায়হুসেন গলি, পীর মহল্লা, হাউজিং এস্টেট, আম্বরখানা, দরগা মহল্লা, জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, স্টেডিয়াম মার্কেটসহ বিস্তৃত এলাকাও বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে।

এছাড়া বিউবো বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন এলাকায় জরুরি মেরামত, ট্রান্সফরমার সংরক্ষণ ও বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজ চলবে। এজন্য সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্তও বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এই ভোগান্তির জন্য সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড তাদের গ্রাহকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়
  • ২৫ আগস্ট ২০২৬
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি কবে, যা বলছে অধি…
  • ২৫ আগস্ট ২০২৬
মামলায় জমা দেওয়া ম্যারাডোনার মেডিকেল রিপোর্ট অন্যজনের
  • ২৫ আগস্ট ২০২৬
রাজধানীতে পানি সংকট কমাতে অর্থায়ন করবে ডেনমার্ক
  • ২৫ আগস্ট ২০২৬
চার প্রজন্মকে সঙ্গে নিয়ে বিশ্ববিদ্যালয় থেকে বিদায় ফাতেমার
  • ২৫ আগস্ট ২০২৬
ব্যাটারিচালিত রিকশার জন্য নতুন নীতিমালা আসছে
  • ২৫ আগস্ট ২০২৬