বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বাকবিতণ্ডা, ছুরিকাঘাতে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলের

১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ AM
নিহত সাহেদ

নিহত সাহেদ © টিডিসি ফটো

চট্টগ্রামের মিরসরাইয়ে বাবার দ্বিতীয় বিয়ে নিয়ে বাকবিতণ্ডার ঘটনায় ছেলেকে ছুরিকাঘাত করে খুন করার অভিযোগ উঠেছে বাবার বিরুদ্ধে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মায়ানী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানী ঘড়ি মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাহেদ (২২) ওই ইউনিয়নের শেখ আকনের বাড়ির মো: নুরুজ্জামান ও কামরুজ্জাহান বেগমের দম্পতির একমাত্র ছেলে। তিনি চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী।

নিহতের খালা নুর জাহান বেগম জানান, ‘নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন। বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে ওই বাড়িতে যাই। সেখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে। তখন সাহেদ মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মারেন নুরুজ্জামান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আমরা এ হত্যার বিচার চাই।’

মৃত্যুর বিষয় নিশ্চিত করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (মস্তাননগর) হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আর্য্যরাজ দত্ত বলেন, ‘হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হতে পারে।’

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘মায়ানী এলাকায় পারিবারিক কলহের জেরে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলেকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যা করে বাবা। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

অভিজ্ঞতা ছাড়াই চাকরি আল-আরাফাহ ইসলামী ব্যাংকে, আবেদন ২৫ সেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‎জাবির নতুন সহকারী প্রক্টর সিয়াম আহমেদ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয়-এনটিআরসিএ-মাউশির বিশেষ সভা চলছে
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
নতুন নামে এলো র‌্যাব
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চীনা বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9