গাইবান্ধায় বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন নববধূ

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১০ AM
রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল

রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে বাসর রাতে স্বামীর গোপনাঙ্গ কেটে দিয়েছে নবব্ধূ। আহত ওই যুবকের নাম নজরুল ইসালাম। গুরুতর আহত অবস্থায় তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম (২৫) ওই গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সামাজিকভাবে বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাসর ঘরে ওঠেন নবদম্পতি। রাত প্রায় ২টার দিকে নববধূ  হঠাৎ স্বামী নজরুলের গোপনাঙ্গে ব্লেড চালান। নজরুলের চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নওশা আকন্দ বলেন, ‘বাসর রাতে এ ধরনের ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। বিষয়টি মেয়ে পক্ষ ও পুলিশকে জানানো হয়েছে।’ সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার  বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বিশ্বসেরা ১০০ বিমানবন্দরের তালিকায় নেই শাহজালাল, দক্ষিণ এশি…
  • ০৩ অক্টোবর ২০২৬
শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার
  • ০৩ অক্টোবর ২০২৬
‘নিরুপায়’ শেখ হাসিনাকে কারা নিয়ে গেল, কেন গ্রহণ করল ভারত, ঢ…
  • ০৩ অক্টোবর ২০২৬
জুনিয়র সুপারভাইজার নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ স্পেশালাইজড হস…
  • ০৩ অক্টোবর ২০২৬
মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহ প্রকাশ ছয়টির বেশি দেশ:…
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে সুখবর দিলেন অধ্যক্ষ সেলিম ভূ…
  • ০৩ অক্টোবর ২০২৬