কুড়িগ্রামে দেখা মিললো ৪ পা-ওয়ালা বকের

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫৭ AM
৪পা ওয়ালা বক

৪পা ওয়ালা বক © টিডিসি ফটো

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দেখা মিললো ৪ পা-ওয়ালা এক‌টি কানি বকের। বকটির দু-পা স্বাভাবিক থাকলেও, অন্য পা দুটি আকার কিছুটা ছোট। উপজেলার বালাটারি গ্রামের হাড়িপাতিল ব্যবসায়ী আব্দুর রশিদ এক‌টি পুকুর পাড় থে‌কে ধ‌রেছেন এনে‌ছেন বক‌টি।

স্থানীয়রা জানান, গত বুধবার আব্দুর রশিদ প্রতিদিনের মতো গ্রা‌মে গ্রা‌মে হাড়িপাতিল ফে‌রি করে বাড়ি ফিরছিলেন। হঠাৎ দেখ‌তে পান পুকুড় পাড়ে একটি কানি বক দাঁড়িয়ে আছে।  কা‌ছে গি‌য়ে দে‌খেন বক‌টির একটি দুটি নয়, চারটি পা নিয়ে দাঁড়িয়ে আছে। কৌশলে নিজ হাত দিয়ে ধরে বাড়িতে খাঁচায় বন্দী করে রাখেন বকটিকে। চার পা-ওয়ালা ওই বকটি দেখতে প্রতিদিন আব্দুর রশিদের বাড়িতে উৎসুক জনতা ভীড় করছেন। স্থানীয়রা জানান, জীব‌নে অনেক বক দে‌খে‌ছি। চার পা-ওয়ালা বক কখনও দেখি নাই। সবই আল্লাহ পাকের ইচ্ছা।

আব্দুর রশিদ জানান, বকটি প্রথমে দেখে আমি অবাক হই। আমার খু্ব আগ্রহ জাগে বকটি কৌশলে ধরে এনে খাঁচায় রেখেছি। বকটিকে খাওয়াতে বাজার থেকে মাছ কিনে আনি। বক‌টির যত্ন নেই। ফুলবাড়ী উপ‌জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক বলেন, এটি একটি দেশি প্রজাপতি বক। গ্রামের মানুষজনের কাছে কানি বক হি‌সে‌বে পরিচিত। জন্মগত ত্রুটির কার‌ণে এমনটি হয়েছে।

 

দেশসেরা ড্যাফোডিল, বিশ্বসেরা ১ হাজার বিশ্ববিদ্যালয়ে ঢাবি-গা…
  • ১৭ নভেম্বর ২০২৬
বাংলাদেশ আওয়ামী লীগকে ‘টুঙ্গীপাড়া লিমিটেড’ করে দেওয়া হবে 
  • ১৭ নভেম্বর ২০২৬
কিউএস টেকসই র‍্যাঙ্কিংয়ে ৬৫ ধাপ এগিয়ে দেশে পঞ্চম রাজশাহী বি…
  • ১৭ নভেম্বর ২০২৬
জবিতে আওয়ামী সংশ্লিষ্টতায় আটক ৫ কর্মকর্তাকে পরিবারের নিকট…
  • ১৭ নভেম্বর ২০২৬
মিনিস্ট্রি অব ট্রুথ-পিস-লাভ অ্যান্ড প্লেন্টি— জর্জ অরওয়েলের…
  • ১৭ নভেম্বর ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে সহযোগিতার অভিযোগ উঠলেই কঠোর …
  • ১৭ নভেম্বর ২০২৬