কক্সবাজারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

০১ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩ AM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৩ PM
পলাতক আসামি আহম্মদ মিয়া

পলাতক আসামি আহম্মদ মিয়া © টিডিসি

চট্টগ্রামের আনোয়ারায় প্রায় ১৪ বছর আগে সংঘটিত আবদু শুক্কুর হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আহম্মদ মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের উখিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, উপ-পরিদর্শক শিমুল চন্দ্র দাসের নেতৃত্বে এএসআই (নিরস্ত্র) নুরুল আবছারসহ পুলিশের একটি টিম গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আহম্মদ মিয়াকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃত আহম্মদ মিয়া (৪৯) আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের পশ্চিম সিংহরা এলাকার খাইরুজ্জামানের ছেলে। তিনি আনোয়ারা থানার ১৩(৮)১১ নং মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ধরা পড়লেন তিনি।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ‘মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আহম্মদ মিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’

উল্লেখ্য, গত ৪ আগস্ট আবদু শুক্কুর হত্যা মামলায় তিন ভাইসহ মোট পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন চট্টগ্রাম অতিরিক্ত চতুর্থ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রোজিনা খান। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় আরও তিনজনকে খালাস দেওয়া হয়।

রায় ঘোষণার সময় দুই আসামি আদালতে উপস্থিত থেকে সাজা পরোয়ানা মূলে কারাগারে যান। তবে আহম্মদ মিয়া, মো. রফিক ও মো. সোলায়মান পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর মধ্যে একজনকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশ।

আলোচিত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আজমুল হত্যায় খুব…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আগের স্কেলেই সেপ্টেম্বরের বেতন, নতুন স্কেলের বকেয়া নিয়ে যা …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলি: শূন্যপদের তথ্য দিয়েছে ১৪২১ প্রতিষ্ঠান
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
জনগণের একটু কাইন্ড হওয়া দরকার, সরকারের আর কত ভর্তুকি দেওয়া …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেডিনোভায় ডেন্টাল সার্জন নিয়োগ, আবেদন করতে পারবেন ৪০ বছর বয়…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আসিফ নজরুলের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে? টি-২০ বিশ্বকাপ…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬