টেকনাফে ১০ হাজার ইয়াবাসহ আটক ২

৩০ আগস্ট ২০২৫, ০৯:২৬ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০১:০৯ PM
জব্দ করা সিএনজিসহ আটক দুজন

জব্দ করা সিএনজিসহ আটক দুজন © টিডিসি

কক্সবাজারের টেকনাফে চেকপোস্ট সিএনজি গাড়ি তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩০ আগস্ট) দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া চেকপোস্টে  সিএনজি গাড়িটি তল্লাশি করে এসব ইয়াবা উদ্ধারসহ দুই মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটক মাদক পাচারকারীরা হলেন উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ/৩ এর বাসিন্দা মৃত হারুনের ছেলে মোহাম্মদ রফিক (২৯) ও বান্দরবান জেলার আলীকদম মান্নান মেম্বর পাড়া এলাকার বাসিন্দা মৃত ইউসুফ আলীর ছেলে আবুল কাশেম (২৬)।

বিষয়টি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা উখিয়া কুতুপালং এলাকা থেকে টেকনাফগামী একটি সিএনজি চেকপোস্টে এলে তল্লাশির জন্য থামানো হয়। পরে গাড়িতে থাকা একটি বস্তা তল্লাশি কালে বস্তার ভিতরে রাজমিস্ত্রির কাজে ব্যবহৃত সরঞ্জামাদির নিচে বিশেষ ভাবে লুকানো মোড়ক জাতকৃত অবস্থায় ১০ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, ইয়াবাসহ আটক পাচারকারীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দ করা আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

ওজন কমাতে গিয়ে যে ভুলে ক্ষতি হতে পারে শরীরের
  • ০৪ অক্টোবর ২০২৬
‘চোরাই গরু’ দিয়ে বৌভাতের আয়োজন, অতঃপর...
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্থিক সংকটে ফরম পূরণ অনিশ্চিত, অসহায় শিক্ষার্থীর পাশে ছাত্…
  • ০৪ অক্টোবর ২০২৬
যবিপ্রবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় ৬ দাবিতে আল্টিমেটাম, তদ…
  • ০৪ অক্টোবর ২০২৬
বুটেক্স একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে সম্পন্ন হলো ‘শ্রেষ্…
  • ০৪ অক্টোবর ২০২৬
সৌদিতে নির্যাতনের শিকার গৃহবধূ রেহেনার দেশে ফেরার আকুতি
  • ০৪ অক্টোবর ২০২৬