সরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ, শিক্ষা অফিসে তালা

২৮ আগস্ট ২০২৫, ০৭:০৬ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৫, ০৭:২৫ PM
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ © সংগৃহীত

ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ প্রত্যাহারসহ পাঁচ দফা দাবিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস এবং প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টা থেকে তালা ঝুলিয়ে বিকেল তিনটা পর্যন্ত আন্দোলন করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীরা অবরুদ্ধ হয়ে বিপাকে পড়েন।

বদলী আদেশ প্রত্যাহার ছাড়া অন্য দাবিগুলো হল, শিক্ষার্থীদের হুমকীদাতা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যুগ্ম সচিব বদরুল হাসান লিটনের বিরুদ্ধে ব্যবস্থা, অসৎ বদলী বাণিজ্য সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা, সদ্য যোগদানকৃত প্রধান সহকারী হিসেবে দুর্নীতিবাজ আজহারুল ইসলাম অন্যত্র সরানো।

শিক্ষার্থীরা জানান, নিয়ম বহির্ভূত ভাবে প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে বদলী করা হয়েছে। তাঁর আদেশ প্রত্যাহারের দাবিতে ১৪দিন ধরে তারা আন্দোলন করছে। তিনি শিক্ষার্থী বান্ধব একজন কর্মচারী। হুটহাট করে তার বদলী মেনে নেওয়ার মত না। তাই সকাল থেকে প্রশাসনিক ভবন এবং জেলা শিক্ষা অফিস কার্যালয়ে তালা দিয়ে আন্দোলন করা হচ্ছে। দ্রুত বদলীর সিদ্ধান্ত প্রত্যাহার না করা হলে আন্দোলন চলমান থাকবে।

আরও পড়ুন: প্রকৌশলীদের আন্দোলন কমিটির সভায় যে সিদ্ধান্ত হলো

অনার্স ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আবিদ আইমান এবং আলিফ আহমেদ মনির বলেন, বদলী বাণিজ্য একটি ব্যধিতে পরিণত হয়েছে। আমরা সেটি ভাঙতে চাই। ভালো মানুষ তাঁর কর্মক্ষেত্রে সততার উদারণ সৃষ্টি করবে এটা দোষের কিছু নয়। তাকে বদলী করে একজন দুর্নীতিবাজকে চেয়ারে বসাচ্ছেন তা আমরা মেনে নেব না। আজ আমরা বিভিন্ন দপ্তরে তালা দিয়ে আন্দোলন করেছি; আদেশ প্রত্যাহার না হলে আরও কঠোর আন্দোলনে যাব। আমাদের পাঁচ দফা মানতে বাধ্য করব।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ময়মনসিংহ অঞ্চলের পরিচালক অধ্যক্ষ একেএম আলিফ উল্লাহ আহসান বলেন, সকাল থেকে আমরা অবরুদ্ধ। শিক্ষার্থীরা তালা দিয়ে রেখেছে। বদলী এবং প্রত্যাহার মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে হয়। শিক্ষার্থীদের আন্দোলনের বিষয়টি মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে জানানো হয়েছে।

সরকারি টিচার্স ট্রেনিং কলেজ (পুরুষ) ময়মনসিংহের অধ্যক্ষ ড.মো.জয়নুল আবেদীন খান বলেন, বদলীর বিষয়ে আমার কোন হাত নেই। আমারও যে কোন সময় বদলী হতে পারে। কিন্তু শিক্ষার্থীরা প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানের বদলীর আদেশ ঠেকাতে আন্দোলন করছে; বিষয়টি কর্তৃপক্ষকে জানানোও হয়েছে। কোন সিদ্ধান্ত কি আসে তারাই ভালো বলতে পারে।

গত ১৪ আগস্ট প্রধান সহকারী শেখ মোহাম্মদ সুরুজ জামানকে গৌরীপুর সরকারী কলেজে হিসাবরক্ষক হিসেবে বদলী করা হয়। 

এনসিপি কি ডানপন্থি রাজনৈতিক দল হয়ে উঠছে?
  • ১৫ মে ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবে…
  • ১৫ মে ২০২৬
১৫ বছরে ৮ উপাচার্য বদল, নতুনের বিরুদ্ধেও বিক্ষোভের ডাক
  • ১৫ মে ২০২৬
উপাচার্যের নিয়োগ বাতিলের দাবিতে ২য় দিনের মতো ডুয়েটে বিক্ষোভ…
  • ১৫ মে ২০২৬
১১ বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগে যোগ্যতার পরিবর্তে দলীয় আনুগত্…
  • ১৫ মে ২০২৬
বিশেষায়িত ইউনিটে জনবল বৃদ্ধি চায় পুলিশ
  • ১৫ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081