গোপালগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে, আহত ৩০

২৩ আগস্ট ২০২৫, ০৫:২৮ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ১০:১৮ AM
বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়

বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায় © টিডিসি

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার খাদে পানিতে পড়ে যায়। এতে প্রায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের তপারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী শাউন সাগর পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এ সময় প্রায় ৩০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান।

টেকেরহাট নৌ ফায়ার সার্ভিসের টিম লিডার মো. জালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

আসন বাড়ানোর দাবি বগুড়া আর্মি মেডিকেল কলেজের
  • ২১ নভেম্বর ২০২৬
প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬