কক্সবাজারে সরকারি বই বিক্রি-কাণ্ডে মাদ্রাসা সুপারসহ গ্রেপ্তার ৪

১৯ আগস্ট ২০২৫, ০৬:১২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৭:২১ PM
পাঠ্যবই বিক্রির ঘটনায় ভারপ্রাপ্ত সুপারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ

পাঠ্যবই বিক্রির ঘটনায় ভারপ্রাপ্ত সুপারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ © টিডিসি

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এসটি দাখিল মাদ্রাসায় সরকারি সরবরাহ করা পাঠ্যবই বিক্রির ঘটনায় ভারপ্রাপ্ত সুপারসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে রবিবার (১৭ আগস্ট) সন্ধ্যায়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রোকন উদ্দীন ও শিক্ষক নুরুল ইসলাম গোপনে মহেশখালীর স্ক্র্যাপ ব্যবসায়ী মো. ইমরানের কাছে প্রায় ১ হাজার ২০০ কেজি নতুন বই হস্তান্তর করতে গেলে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে যান। পরে উত্তেজিত জনতা পুলিশকে খবর দেয়।

মাদ্রাসার সাবেক সভাপতি মাস্টার জাফর আলম অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের পটপরিবর্তনের পর থেকে রোকন উদ্দীন ভারপ্রাপ্ত সুপার হিসেবে দায়িত্ব নেন। এরপর থেকেই প্রতিষ্ঠানে নানা অনিয়ম ও দুর্নীতি চলছে।

এ ঘটনায় সোমবার (১৮ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের করা মামলায় পুলিশ চারজনকে আটক করে। তারা হলেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রোকন উদ্দীন, মাদ্রাসা কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা মো. ইমরান ও বই বহনকারী গাড়ির চালক আজমত আলী।

ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা জানান, জেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নিয়েছে।

অন্যদিকে গতকাল রাতে ঈদগাঁও থানার বিশেষ অভিযানে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন শামসুল আলম (৫৮), সালেহা আক্তার (২৮), রেজাউল করিম ও দেলোয়ার হোসেন। তাদের মধ্যে দুজনের কাছ থেকে ইয়াবা ও চোলাই মদ জব্দ করা হয়েছে। অন্য দুজনকে সিআর সাজা পরোয়ানামূলে আটক করা হয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মছিউর রহমান জানান, বই বিক্রি-কাণ্ডে আটক চারজনসহ বিশেষ অভিযানে গ্রেপ্তার আরও চারজন মোট আটজন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার ঘটনায় ইতালির রাষ্ট্রদূতকে তলবে…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
‘সরকারের দায়িত্বপ্রাপ্তরা কি জানে কালচারাল লীগ এবং মিডিয়া ল…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বোরকা পরে নারীর ছদ্মবেশে জবি ক্যাম্পাসে আসা ব্যক্তি আটক
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যা…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম সরদার
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9