ব্রাহ্মণবাড়িয়ায় সেবা দিতে দেরি, নার্সকে মারধর করে মাথা ফাটাল রোগীর স্বজনরা

১৬ আগস্ট ২০২৫, ০২:১৩ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৯:২০ PM
নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় বিলম্বের অভিযোগ তুলে এক নার্সকে মারধর করেছে রোগীর স্বজনরা। এ ঘটনায় নার্সের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। শুক্রবার (১৫ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

আহত নার্সের নাম সেলিনা সুলতানা। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে মাথায় সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের জরিনা বেগম শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাতে হাসপাতালে ভর্তি হন। পরদিন দুপুরে ডিউটিতে থাকা নার্স সেলিনা অন্য এক রোগীকে সেবা দেওয়ার পর জরিনাকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নেন। এ সময় জরিনার ছেলে রায়হান (২৪) অভিযোগ করেন, সেবা দিতে দেরি হচ্ছে। এক পর্যায়ে কথা কাটাকাটির জেরে রায়হানসহ স্বজনরা নার্স সেলিনার ওপর হামলা চালান। এতে তার মাথা ফেটে যায়। হামলার সময় হাসপাতালের প্রায় ৫০ হাজার টাকার আসবাব ও সরঞ্জাম ভাঙচুর করা হয় বলে অভিযোগ রয়েছে।

হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. তামিম রায়হান বলেন, নার্স একজন রোগীকে সেবা দেওয়ার পরই জরিনাকে ইনজেকশন দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এতেই রোগীর স্বজনরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। এতে নার্স সেলিনার মাথায় গুরুতর আঘাত লাগে এবং সেলাই দিতে হয়েছে।

ঘটনার পরপরই হাসপাতাল কর্তৃপক্ষ নবীনগর থানায় মামলা দায়ের করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, আরএমও বাদী হয়ে মামলা করেছেন। মামলায় প্রধান আসামি রায়হানকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের ধরতে অভিযান চলছে। তবে এ বিষয়ে রোগী জরিনা বেগম বা তার স্বজনদেরকে বক্তব্য দিতে বলা হলেও তারা বক্তব্য দেয়নি।

বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বড় সিদ্ধান্ত নিল চ্যাটজিপিটি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এবার লোডশেডিংয়ের শিডিউল দিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যসেবা ‘সুবিধা’ নয়, প্রতিটি নাগরিকের অধিকার: ডা. জুব…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ গেল দুই বোনের
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9