লালমোহন হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৫ দোকান

১২ আগস্ট ২০২৫, ০২:৩০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৬:৫৬ AM
অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড © টিডিসি

ভোলার লালমোহন পৌরসভার হাইস্কুল সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত পাঁচটি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়েছে, পাশাপাশি আরও কয়েকটি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার ভোররাত আনুমানিক ৪টার দিকে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লালমোহন ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে রয়েছে— পলি সু কর্নার, রাইট চয়েজ ফ্যাশন, নাফি ফ্যাশন, ফ্যাশন গ্যালারি ও নিউ রিফাত ফ্যাশন। এছাড়া ওয়ান ফ্যাশন, হাদিস বস্ত্রালয় ও ইভা ফ্যাশনসহ কয়েকটি দোকান আংশিক ক্ষতির শিকার হয়েছে।

প্রাথমিক হিসাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৭৫ লাখ টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। তবে ফায়ার সার্ভিস জানিয়েছে, সঠিক ক্ষতির পরিমাণ নির্ধারণে তদন্ত চলছে।

প্রত্যক্ষদর্শীদের মতে, আগুন মুহূর্তেই এক দোকান থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ফায়ার সার্ভিসের সঙ্গে মিলে আগুন নেভানোর কাজে সক্রিয়ভাবে অংশ নেন।

লালমোহন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. সোহবার হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে বিষয়টি এখনও তদন্তাধীন।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬