প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ড

০৯ আগস্ট ২০২৫, ০৫:৩৭ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
প্রাথমিক শিক্ষা অফিসে গুরুত্বপূর্ণ পুড়া কাগজপত্র

প্রাথমিক শিক্ষা অফিসে গুরুত্বপূর্ণ পুড়া কাগজপত্র © টিডিসি

সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা চত্বরে অবস্থিত অফিস ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে এ আগুন লাগে। এতে অফিসের বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ব্যাপক ধোঁয়া দেখা দিলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কম্পিউটারের আইপিএসের ব্যাটারি থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা যায়নি। তবে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে।

ঋতুস্রাব-গর্ভাবস্থায় ছুটি নেই, বাধ্য হয়ে জরায়ু বাদ দিচ্ছেন …
  • ২৩ অক্টোবর ২০২৬
মাইকিং করে হাসিনার ফেরার ‘সুখবর’ দিয়ে গ্রেপ্তার ২  
  • ২৩ অক্টোবর ২০২৬
বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, বৃষ্টি হতে পারে দেশের যেসব…
  • ২৩ অক্টোবর ২০২৬
সৌদি আরবে বিভিন্ন অপরাধে দণ্ডিত হয়ে বন্দী সাড়ে ৭ হাজার বাংল…
  • ২৩ অক্টোবর ২০২৬
ষষ্ঠ শ্রেণির বইয়ে ‘দাঁড়িপাল্লা’ নিয়ে বিতর্ক, পরিবর্তনের উদ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
ঢাকা-কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একটি ট্রেন, ওঠা যাবে কয়ে…
  • ২৩ অক্টোবর ২০২৬