বরাদ্দ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ, এক ঘণ্টা বিলম্বে ছাড়ল জুলাই বিশেষ ট্রেন

০৫ আগস্ট ২০২৫, ১০:২৯ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৩:৩৫ PM
বরাদ্দ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ

বরাদ্দ ট্রেন পছন্দ না হওয়ায় বিক্ষোভ © সংগৃহীত

জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে ঢাকা যাওয়ার জন্য বরাদ্দকৃত ট্রেন পছন্দ না হওয়ায় রাজশাহীতে রেললাইন আটকে বিক্ষোভ করেছেন বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা। পরে ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে বরাদ্দ করা বিশেষ ট্রেন। এ সময় ছেড়ে গেছে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেনটি। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সোয়া ৭টার দিকে স্টেশনের এক নম্বর প্লাটফর্মের রেলপথে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। পরে সাড়ে ৭ টার দিকে সিল্ক সিটি ট্রেনটি আটকে দেয়।

জানা গেছে, জুলাই যোদ্ধাদের ঢাকাগামী বিশেষ ট্রেন ৭ টা ২০ মিনিটের পরিবর্তে আন্দোলনের মুখে ৮টা ১৩ মিনিটে ছেড়ে যায়। আর সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন ৭টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও আন্দোলনের মুখে ছেড়ে যায় ৮ টা ২৫ মিনিটে। এই বিশেষ ট্রেনটির রাজশাহী, পাবনা-ঈশ্বরদী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ স্টেশন থেকে শিক্ষার্থীদের নিয়ে ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

এর আগে রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনটি যাত্রা উপযোগী নয় এমন দাবি করে রাজশাহী রেল স্টেশনে বিক্ষোভ করেন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রহীরা। বিশেষ ট্রেন পছন্দ না হওয়ায় তারা রাজশাহী রেলস্টেশনে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি ট্রেন আটকে দেন।

আন্দোলনকারীদের ভাষ্য, সকাল ৭টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে বিশেষ ট্রেনটি ছেড়ে যাওয়ার কথা। সে মোতাবেক সকালে তার স্টেশনে এসে দেখতে পান যে ট্রেনটি তাদের জন্য বরাদ্দ করা হয়েছে সেটি যাত্রা উপযোগী নয় এবং দ্রুততম সময়ে পৌঁছানো যাবে না। সে কারণে ভালো ট্রেন ও বগির জন্য রেলপথে অবস্থান নেওয়া হয়। রেলপথে অবস্থান নিয়ে আটকে দেন রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেন। পরে আন্দোলনকারীরা দু ভাগে বিভক্ত হয়ে পড়েন। উত্তেজনা তৈরি হয়। পরে এক পক্ষ রেল বিভাগের বরাদ্দ দেওয়া বিশেষ ট্রেনে চড়ে ঢাকা রওনা দেন। অন্যপক্ষ সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনে ঢাকা রওনা হয়েছেন। 

এ সময় রাবি শিক্ষার্থী শুভ আহমেদ বলেন, আমাদের যে ট্রেনটি দেওয়া হয়েছে সেটা একদমই লোকাল ট্রেন। এক সিটে পাঁচ-ছয় জন করে বসে যেতে হবে। তাছাড়া এই ট্রেনে সঠিক সময়ে ঢাকা যাওয়া সম্ভব না। তাই আমরা ভালো ট্রেনের জন্য ব্লকেড দিয়েছিলাম।

রাজশাহী স্টেশন ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়। যে ট্রেন বরাদ্দ দেওয়া হয়েছে সেগুলো যথেষ্ট মানসম্মত। বিষয়টি ভুল বোঝাবুঝি ছিল। 

লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬