বউ না পেয়ে শ্বশুরবাড়ির বৈদ্যুতিক মিটারে আগুন দিলেন যুবক

০৪ আগস্ট ২০২৫, ০৮:৩২ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৩:০৩ PM
বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেন যুবক

বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেন যুবক © সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইলে বউকে ফেরত নিতে না পেরে শ্বশুরবাড়ির উঠানে ও বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দিয়েছেন মো. মোজাহিদ (২৬) নামের এক যুবক। রবিবার (৩ আগস্ট) রাত ১২টার দিকে উপজেলার বালিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরদিন এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করে ভুক্তভোগী পরিবার।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বালিয়াপাড়া গ্রামের মো. কাশেম আলী ফকিরের মেয়ে সুলতানা আক্তারকে (২৩) প্রায় চার বছর আগে বিয়ে করেন রসুলপুর গ্রামের হাদিস মিয়ার ছেলে মোজাহিদ। বিয়ের এক বছর পার না হতেই মুজাহিদ যৌতুকের জন্য স্ত্রী সুলতানাকে চাপ প্রয়োগ করেন। পরে কয়েক দফায় তাকে ৮০ হাজার টাকা দেয় সুলতানার পরিবার। কয়েক মাস পর ফের এক লাখ টাকা দাবি করেন মোজাহিদ। এতে সুলতানা রাজি না হলে তাকে মারধর করা হয়।

এমন পরিস্থিতিতে বাবার বাড়িতে চলে যায় সুলতানা। পরে এমন ঘটনা আর ঘটবে না জানিয়ে লিখিত প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে আসে মোজাহিদ। কিন্তু আবারও তাকে মারধর করা হয়। এতে ফের বাবার বাড়িতে চলে যায় সুলতানা। পরে তাকে নিতে আসলে সে যেতে রাজি হয়নি। এতে ক্ষিপ্ত হয়ে রাতের আঁধারে বাড়ির উঠানে ও বৈদ্যুতিক মিটারে আগুন ধরিয়ে দেয় মুজাহিদ।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মুজাহিদুল ইসলাম। তিনি জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬