প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন, বিয়ে না করলে আত্মহত্যার হুমকি

০৪ আগস্ট ২০২৫, ০৬:৫১ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০১:৪০ PM
প্রেমিকের বাড়িতে অনশন এক তরুণী

প্রেমিকের বাড়িতে অনশন এক তরুণী © টিডিসি সম্পাদিত

বরগুনার তালতলীতে প্রেমিকের অন্যত্র বিয়ের খবর শুনে প্রেমিকের বাড়িতে গিয়ে দুই দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, রবিবার (৩ আগস্ট) সকাল থেকে তালতলী উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকিরতবক গ্রামে প্রেমিক আলম লস্কারের বাড়িতে অনশন শুরু করেন ওই তরুণী। প্রেমিক আলম লস্কার (৩০) একই গ্রামের তনু লস্কারের ছেলে এবং তালতলী উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড পদে কর্মরত।

অনশনরত প্রেমিকা বলেন, ‘এক বছর আগে স্থানীয় ঘটকের মাধ্যমে আলমের সঙ্গে আমার পরিচয় হয়। এরপর আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে শারীরিক সম্পর্কে জড়ায়।’

তিনি আরও বলেন, ‘কিন্তু হঠাৎ গত ১ আগস্ট থেকে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। পরে জানতে পারি, সে পারিবারিকভাবে অন্যত্র বিয়ে করেছে। তাই আমি তার বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছি। আলম যদি আমাকে বিয়ে না করে, তাহলে আমি আত্মহত্যা করব। তার বাড়ি থেকে নড়ব না।’

এদিকে অনশনের খবরে প্রেমিক আলম লস্কার ও তার পরিবারের সদস্যরা বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

বিষয়টি নিশ্চিত করেছেন ছোঠবগী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। বিষয়টি থানা পুলিশকে জানানো হয়েছে।’

তালতলী থানার ওসি (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়টি জানি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এ ঘটনায় আলম লস্কারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়, ফলে তার কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬