এইচএসসি-অনার্স পরীক্ষার্থীদের স্বার্থে অবরোধ প্রত্যাহার, চলবে কর্মবিরতি

২৯ জুলাই ২০২৫, ১১:৪০ AM , আপডেট: ৩০ জুলাই ২০২৫, ০৭:৫৯ AM
তিন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

তিন দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিকদের ডাকা সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সিএনজি মালিক সমিতির সভাপতি মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এইচএসসি ও অনার্স পরীক্ষা চলমান থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় অবরোধ কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বঘোষিত কর্মবিরতি চলবে অনির্দিষ্টকালের জন্য।

এর আগে সোমবার (২৮ জুলাই) সন্ধ্যায় ট্রাফিক পুলিশের লাগাতার হয়রানি, অতিরিক্ত টাকা আদায়, বিনা কারণে গাড়ি জব্দ এবং লাইসেন্স ইস্যুতে দুর্নীতির অভিযোগ তুলে মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। তার আগেই রোববার সকাল থেকে জেলার সব স্ট্যান্ডে শুরু হয় সিএনজি চালকদের কর্মবিরতি। ফলে গত দুই দিন জেলার বিভিন্ন গন্তব্যে কোনো অটোরিকশা ছেড়ে যায়নি।

সোমবার সকালে বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা কুমিল্লা-সিলেট মহাসড়কের নন্দনপুর এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাসড়কের উভয় পাশে প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের মধ্যে চরম ভোগান্তি দেখা দেয়। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা করে। দুপুর সাড়ে ১২টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেয় শ্রমিকরা।

আরও পড়ুন: ৩৭ ঘন্টা পর ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

তাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। তাদের দাবিগুলো হলো—ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধ; অতিরিক্ত টাকা আদায় বন্ধ এবং লাইসেন্স ও রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় দুর্নীতি বন্ধ করে স্বচ্ছতা নিশ্চিত করা।

দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের আভাস 
  • ২৮ অক্টোবর ২০২৬
সুস্থ থাকতে সকালে মেনে চলুন এই ৫ অভ্যাস
  • ২৮ অক্টোবর ২০২৬
নেতানিয়াহুকে রাজনীতি থেকে সরে দাঁড়াতে বললেন আইজেনকোট
  • ২৮ অক্টোবর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ের হলের ডাইনিংয়ের খাবারে মিলল সেদ্ধ টিকট…
  • ২৮ অক্টোবর ২০২৬
বুথফেরত জরিপে নেতানিয়াহু ও আইজেনকট সমানে সমান
  • ২৮ অক্টোবর ২০২৬
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ২৮ অক্টোবর ২০২৬