ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১, আহত ৭

২৮ জুলাই ২০২৫, ০৮:১৯ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৭:১৩ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

ফেনীতে ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে আরও ৭ জন আহত হয়েছেন। রোববার (২৭ জুলাই) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোল স্টারলাইন পাম্প সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত দেড়টা) নিহতের পরিচয় মেলেনি। 

এ ঘটনায় আহতরা হলেন- শহরের পূর্ব উকিলপাড়ার আবদুর রশিদের ছেলে রবিউল ইসলাম (২৬), লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরপুরগাছা গ্রামের আবুল কাশেমের ছেলে আমজাদ হোসেন (৩৬), একই উপজেলার পূর্বচল কলাকোবা গ্রামের হাশেমের ছেলে শাকিল (২৪), ফেনী সদর উপজেলার ধলিয়া এলাকার শিপনের ছেলে মেহেদী হাসান (২০), একই এলাকার আলমগীর হোসেনের ছেলে হাসান (২০), নোয়াখালীর কবিরহাট উপজেলার ললুয়া এলাকার সিরাজ উদ্দিনের ছেলে ইব্রাহিম (২৫) ও মাইজদীর পূর্ব শোলাকিয়া এলাকার কামাল উদ্দিনের ছেলে রাকিব (২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনীর মহিপাল থেকে একটি মাইক্রোবাসে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে লালপোল এলাকায় পৌঁছালে একটি ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটি সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

এ ব্যাপারে মহিপাল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন উর রশিদ বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশেই উৎপাদন হবে টয়োটা গাড়ি, কারখানা স্থাপন নিয়ে প্রধা…
  • ০৬ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপ করুন সড়ক ও জনপথ অধিদপ্তরে, থাকছে মাসিক ভাতা ও স…
  • ০৬ অক্টোবর ২০২৬
আবরার ফাহাদের শাহাদাৎ বার্ষিকীতে কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল
  • ০৬ অক্টোবর ২০২৬
রাষ্ট্রপতির সঙ্গে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রতিনিধি দলের …
  • ০৬ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যালয়ের সভায় শিক্ষিকাকে থাপ্পড় আরেক শিক্ষকের, ভিডিও ভাইর…
  • ০৬ অক্টোবর ২০২৬