মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্রসহ আটক ৬

২৫ জুলাই ২০২৫, ০৩:২৮ PM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ১০:৫০ PM
 অস্ত্রসহ আটককৃতরা

অস্ত্রসহ আটককৃতরা © টিডিসি

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশি-বিদেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ ৬ জনকে আটক করে যৌথবাহিনী। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মাদারীপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, সদর উপজেলার ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।

মাদারীপুর সদর আর্মি ক্যাম্পের কমান্ডার কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদারীপুর আর্মি ক্যাম্প ও মাদারীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শিরখাড়া থেকে ৭ দশমিক ৬৫ মি.মি ১টি পিস্তল,৭.৬৫ মিঃ মিঃ পিস্তলের ম্যাগাজিন একটি,৬৫ মিঃ মিঃ পিস্তলের এ্যামো পাঁচ রাউন্ড,ইয়ার গান একটি, ইয়ার গানের কার্টিজ ১২০ রাউন্ড, ৩০৩ কাটা রাইফেল একটি,বেজবল ব্যাট একটি,স্টিলের গিয়ার চাকু দুটি,চাইনিজ কুড়াল দুটি,রামদা সাতটি,বল্লম একটি,টেটা ১৮টি, গাঁজা এক পুড়িয়া,টর্চ লাইট একটি, পাসপোর্ট একটি,এনআইডি কার্ড একটি,মোবাইল ফোন পাঁচটি,ট্যাব একটিসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।  

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদারীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা।

৮ বছরেও শেষ হয়নি ইবির ৫৩৭ কোটি টাকার মেগা প্রকল্পের কাজ
  • ১৬ নভেম্বর ২০২৬
এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের নীতিমালা চূড়ান্তকরণের সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
ভোলায় জামিয়া মোহাম্মদিয়ার ৭০ বছর পূর্তি, পাগড়ি পেলেন ৯০০ প্…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নভেম্বর মাসের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির
  • ১৬ নভেম্বর ২০২৬
২১ জানুয়ারি প্রথম ধাপে ১০৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন
  • ১৬ নভেম্বর ২০২৬
অফিসে একটানা বসে কাজের ক্লান্তি দূর করবে ৩ মিনিটের এই ব্যায়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950