রাতের আঁধারে বিদ্যালয়ের নৈশপ্রহরীকে কুপিয়ে জখম, আটক দুই

২৫ জুলাই ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ২৫ জুলাই ২০২৫, ০৪:৩৫ PM
আহত নৈশপ্রহরী আজাহার আলী

আহত নৈশপ্রহরী আজাহার আলী © টিডিসি

নওগাঁর রাণীনগরের মালশন গিরিগ্রাম উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী আজাহার আলীকে পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্রামবাসীরা বেলাল হোসেন ও আজাহার হোসেন নামের দুই জনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পূর্ব রাত সাড়ে ১১ টার দিকে। 

জানা গেছে, নৈশপ্রহরী আজাহার আলী স্কুল মাঠে অবস্থিত শহীদ মিনারে বসেছিলেন। সেখান থেকে উঠে রাত ১২টার দিকে স্কুল ভবনের গেটের কাছে যায়। এ সময় স্থানীয় বাসিন্দা বেলাল ও আনোয়ারসহ ৪-৫ জন দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তার চিৎকারে স্থানীয়রা ছুটে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আজাহার আলীর কাছে থেকে তার উপর হামলাকারীদের নাম শুনে গ্রামবাসীরা সারারাত অভিযুক্তদের বাড়ি ঘিরে রেখে ভোরে বেলাল হোসেন ও আনোয়ার হোসেনকে আটক করে স্কুল মাঠে রাখে। পরবর্তীতে তাঁদের পুলিশের হাতে তুলে দেন।

আহত নৈশপ্রহরী আজাহার আলী জানান, হামলাকারীদের মধ্যে দুইজনকে চিনেছি, তারা হলেন, স্কুলপাড়ার বেলাল হোসেন ও আনোয়ার হোসেন। কয়েক বছর আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। হয়ত সেই ঘটনার জেরেই এ হামলা। আমি গরিব মানুষ, পরিবারে আমিই একমাত্র রোজগার করি। আমার কিছু হলে আমার পরিবার একেবারে পথে বসে যাবে। আমি আমার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ হাফিজ মো. রায়হান বলেন, আহতের স্ত্রী সুমী আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রামবাসীর সহায়তায় অভিযুক্ত দুজনকে আটক করা হয়েছে। এ মামলার অন্য আসামীদেরও আইনের আওতায় আনা হবে।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9