কুড়িগ্রামে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

২১ জুলাই ২০২৫, ১২:৫৯ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৬:৩৭ PM
আটককৃত বাবুল মিয়া  ও মর্জিনা খাতুন

আটককৃত বাবুল মিয়া ও মর্জিনা খাতুন © টিডিসি

কুড়িগ্রামের রৌমারীতে ১ হাজার ৫ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ এক লক্ষ ৮২ হাজার ৫শ’ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের সোমবার (২১জুলাই) দুপুরে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এরআগে রোববার (২০জুলাই) রাত সাড়ে ১০টায় উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া গ্রামে মর্জিনা খাতুনের বাড়িতে আসামীদের আটক করা হয়।

আটককৃত মাদক কারবারিরা হলেন বাবুল মিয়া (৩২) ও মোছাঃ মর্জিনা খাতুন (৪৩)। তারা দীর্ঘদিন ধরে গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছিল। বিষয়টি নিশ্চিত করেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি (ডিবি) বজলার রহমান।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশের একটি চৌকষ টিম সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ মাদক কারবারিদের হাতেনাতে আটক করে। পরে আটককৃতদের বিরুদ্ধে রৌমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

ওসি (ডিবি) বজলার রহমান জানান, আটককৃতরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিল। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যহত থাকবে।

নোবেল সাহিত্য পুরস্কারের দৌড়ে ২ নারী লেখক
  • ০৬ অক্টোবর ২০২৬
আগানগর আদর্শ কলেজে ৮ পদে নিয়োগ, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ০৬ অক্টোবর ২০২৬
ঢাবির অক্টোবর ট্র্যাজেডিতে ৪০ জন নিহতের ৪১ বছর, কর্মসূচি ঘো…
  • ০৬ অক্টোবর ২০২৬
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে বদলি-পদায়ন বন্ধ
  • ০৬ অক্টোবর ২০২৬
দিনে শ্রম, রাতে পড়াশোনা—অভাবকে জয় করে বিশ্ববিদ্যালয়ে আবদুল …
  • ০৬ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষক: বেড়েছে বেতন, কমেনি ছয় বৈষম্য
  • ০৬ অক্টোবর ২০২৬