চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন, ড্রাইভার ও হেলপারের ভূমিকা ঘিরে প্রশ্ন

২০ জুলাই ২০২৫, ০৯:৪৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০১:২৭ PM
চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

চট্টগ্রামে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা © সংগৃহীত

চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ রবিবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এই ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

আগুন লাগা বাসটির নম্বর চট্ট মেট্রো জ-১১-১১০৯। ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির পেছনের অংশ পুড়ে গেলেও যাত্রীরা নিরাপদে বের হয়ে আসেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, “আমরা ঘটনাস্থলে আছি। ড্রাইভার ও হেলপারকে হেফাজতে নিয়েছি। তাঁদের বক্তব্য সন্দেহজনক মনে হচ্ছে। যাত্রীদের সঙ্গেও কথা বলেছি। তদন্ত করে বিস্তারিত জানানো যাবে।”

এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাশের রেয়াজুদ্দিন বাজার এলাকার এক দোকানি মানিক বলেন, “নিউমার্কেট মোড়ে বাসে আগুন লাগতেই চারপাশে হুলস্থুল শুরু হয়ে যায়। ব্যবসায়ীরা দোকান বন্ধ করতে থাকেন, পথচারীরা দৌড়ে নিরাপদ দূরত্বে সরে যান। কয়েক মিনিটের মধ্যেই ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে।”

এ বিষয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস তদন্ত শুরু করেছে। তবে কে বা কারা এই আগুন লাগিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

যুক্তরাষ্ট্রজুড়ে মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যব…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষিত নারীদের ৯৫ শতাংশই কর্মজীবনের বাইরে, আয় কম, কর্ম…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
আগরবাতি বা মশার কয়েলের ধোঁয়ায় কি ক্যানসারের ঝুঁকি বাড়ে, যা …
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
চা-কফি কি ​অতিরিক্ত গরম পান করছেন, বাড়তে পারে খাদ্যনালির ক্…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
বিশ্বজুড়ে যুদ্ধ-সংঘাতের মধ্যেই এল শান্তি দিবস, এটি কেন পালন…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
নদীতে নেই ইলিশ, কিন্তু জেলেদের আছে ঋণের কিস্তি, চোখে দুশ্চি…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬