নিখোঁজের পরদিন জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার 

১৩ জুলাই ২০২৫, ০৪:৪৮ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ১১:১৫ AM
নিহত দুই শিশু

নিহত দুই শিশু © টিডিসি

ময়মনসিংহে নিখোঁজের পরদিন জলাশয় থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৩ জুলাই) সকালে সদরের দাপুনিয়া কাওয়ালটি এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা হলো, ওই এলাকার আসাদুজ্জামান রুবেলের ছেলে রেজুয়ান আহমেদ (৫) ও আরিফ রব্বানির ছেলে মুহাম্মদ হোসাইন (৪)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে বাড়ির সামনে খেলা করছিল রেজুয়ান আহমেদ ও মুহাম্মদ হোসাইন। বেলা ১১টা থেকে শিশুদের পাচ্ছিল না তাদের পরিবারের লোকজন। এমতাবস্থায় আশপাশের স্থানসহ এলাকায় খুঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরদিন সকালে বাড়ির পাশের ময়লাযুক্ত জলাশয়ে শিশুদের জুতা ভেসে থাকতে দেখে দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।’ 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬