খাল থেকে অপহৃত রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার 

২২ জুন ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ১০:১৩ PM
মৃত রোহিঙ্গা শিশু মো. আব্দুল্লাহ

মৃত রোহিঙ্গা শিশু মো. আব্দুল্লাহ © টিডিসি ফটো

কক্সবাজারের টেকনাফ ক্যাম্প থেকে মো. আব্দুল্লাহ (৭) নামে এক রোহিঙ্গা শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যা করে খালে ভাসিয়ে দিয়েছে অপহরণকারীরা।

রোববার (২২ জুন) টেকনাফের হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খাল থেকে মো. আব্দুল্লাহর মরদেহ পাওয়া যায়। বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান। নিহত শিশু টেকনাফ ২৪ নম্বর ক্যাম্পের ব্লক-সি/৫ এর বাসিন্দা মো. হামিদের ছেলে।

নিহত আব্দুল্লাহর মামা হাবিবুর রহমান বলেন, গত ২০ জুন বিকেলের দিকে ক্যাম্পের নিজ ব্লকে মো. আব্দুল্লাহ খেলা করছিল। সন্ধ্যা হলে সে বাড়ি না ফেরায় তার খোঁজ করেও পাওয়া যায়নি। নিখোঁজের একদিন পর তার বাড়িতে অপহরণকারীরা কল করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। মুক্তিপণের টাকা না পেলে তাকে হত্যার হুমকি দেয় তারা।

তিনি আরও বলেন, এক পর্যায়ে আব্দুল্লাহর পরিবার ৪০ হাজার টাকা দেওয়ার জন্য রাজি হলেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি। রোববার সকালের দিকে হ্নীলা নুরালী পাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ার খালে তার মরদেহ পাওয়া যায়।

এ বিষয়ে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘হ্নীলার নুরালী পাড়া খাল থেকে এক রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬