রাঙামাটিতে ম্যালেরিয়ায় এক স্কুলছাত্রীর মৃত্যু

১৩ জুলাই ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:৩৫ PM
রাঙামাটি জেনারেল হাসপাতাল

রাঙামাটি জেনারেল হাসপাতাল © টিডিসি

রাঙামাটিতে সদর উপজেলার বন্দুকভাঙ্গায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) রাঙামাটি জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের নোয়াদম গ্রামে সুদীপ্তা চাকমা (১০) ম্যালেরিয়ায় আক্রান্ত হয়। পরে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে বন্দুকভাঙ্গা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিলো। 

রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান,বর্তমানে  হাসপাতালে ২ জন ম্যালেরিয়া রোগী ভর্তি আছে। মূলত এই রোগী বেশি পাওয়া যাচ্ছে দুর্গম এলাকায়। তাদের অবস্থা বেশি খারাপ হলেই তখন রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

তিনি আর আরও জানান, গতকাল সুদীপ্তা চাকমা নামে এক শিশুকে ম্যালেরিয়া আক্রান্ত অবস্থায় নিয়ে আসার পর দ্রুত শারীরিক অবস্থা খারাপ হয়ে মৃত্যুবরণ করে।

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী আজ, থাকছে সংগীতানুষ্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
দূরপাল্লায় ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা বাস ভাড়া বৃদ্ধির প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ভাইরাল সেই ছিনতাইয়ের ঘটনায় তিন দিনের মাথায় ওসিকে বদলি
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
ইএফটিতে বেতন পেতে যেসব তথ্যের ভুলে ভোগান্তিতে শিক্ষক-কর্মচা…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
রাজধানী থেকে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬