খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

০৪ জুলাই ২০২৫, ০৮:৫২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৭:৩২ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

চুয়াডাঙ্গার জীবননগরের উথলীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ আপাতত বন্ধ রয়েছে। শুক্রবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, মোংলা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জ বাজারগামী একটি মালবাহী ট্রেনটি উথলী রেলস্টেশনে পৌঁছায়। ট্রেনটি ক্রসিং শেষ করে লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশ করার সময় ‘গার্ডব্রেক’ নামক বগির পেছনের চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে। পরে লাইনচ্যুত বগিটি উথলী স্টেশনেই রেখে বাকি ওয়াগনগুলো নিয়ে ট্রেনটি সন্ধ্যা পৌনে ৬টার দিকে দর্শনা হল্ট স্টেশনের দিকে রওনা দেয়।

উথলী রেলস্টেশন মাস্টার মিন্টু কুমার রায় জানান, লাইনচ্যুতির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনার ভিত্তিতে উদ্ধার কাজ শুরু করা হবে। এ ঘটনায় খুলনার সঙ্গে সারা দেশের সব ধরনের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রাতে ঘুম আসে না, সকালে উঠতে কষ্ট—আপনার ‘দেহঘড়ি’ ঠিক আছে তো?
  • ০৭ অক্টোবর ২০২৬
কারিগরির ২১৪০ প্রতিষ্ঠানে পদ শূন্য, বদলি আবেদন নিয়ে সুখবর প…
  • ০৭ অক্টোবর ২০২৬
অধ্যাপক থেকে অফিস সহায়ক, মোট ২৩ পদে জনবল নিয়োগ দেবে কুমিল্ল…
  • ০৭ অক্টোবর ২০২৬
নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারত্ব প্রতিষ্ঠা করা এ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬