যশোরের হনুমানের কামড়ে নারী-শিশুসহ আহত ৪

০৪ জুলাই ২০২৫, ০১:১৮ AM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৮:৫২ PM
হনুমান

হনুমান © সংগৃহীত

যশোরের কেশবপুরে হনুমানের কামড়ে নারী ও শিশুসহ চারজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাতে একদল হনুমান তাদের হামলা করে। পরেরদিন কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন তারা। তবে ওই হাসপাতালে কোনো ভ্যাকসিন ছিলো না বলে জানা গেছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জাহানপুর গ্রামের একটি মহল্লায় বুধবার দিবাগত রাতে একদল হনুমান হামলা করে। সেখানে হনুমান দল একে একে চারজনকে কামড়ে আহত করে।

আহতরা হলেন- জাহানপুর গ্রামের সাব্বির হোসেনের স্ত্রী সুমা বেগম (২১), মমিনুল ইসলামের ছেলে আবু সাঈদ (১১), নেছার আলীর স্ত্রী শুকুরজান (৪৫) ও লাবনী আক্তার (৩৫)।

আহতরা জানান,  হনুমানের জন্য সরকারি খাদ্য বরাদ্দ থাকলেও তাদের এলাকায় কখনো হনুমানের খাদ্য দেওয়া হয় না। সেইজন্য তারা লোকালয়ে মানুষের উপর খাবারের জন্য হামলা করছে।

কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম জানান,  হনুমানের কামড়ে আহত চারজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে ভ্যাকসিন দিতে হবে। তবে হাসপাতালে ভ্যাকসিন নেই।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬