খেলতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারাল এক বছরের শিশু

০১ জুলাই ২০২৫, ০৩:৩৩ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের মুন্সিপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দেড় বছর বয়সি মো. রাফসান নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু মুন্সি পুর গ্রামের মো. ফেরদৌস মিয়া ও রাশিদা আক্তার দম্পতির সন্তান।

দূর্ঘটনাটি ঘটে সোমবার (৩০ জুন) সন্ধ্যার কিছু আগে। শিশুটির মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের স্বজনরা জানান, বাড়ির পাশেই খেলা করছিল রাফসান। কোন এক ফাঁকে সবার অগোচরে বাড়ির পেছনের পুকুরে পড়ে যায় সে। পরে অনেক খোঁজাখুঁজির পর একপর্যায়ে পুকুরে ভাসতে দেখে বাড়ির লোকজন।  পরে শিশুটিকে উদ্ধার করা  কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক  শিশুটিকে মৃত ঘোষণা করেন।

কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়ার পর শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬