নির্মাণাধীন ভবনের কার্নিশ ধসে দুই প্রকৌশলীসহ নিহত ৩

০১ জুলাই ২০২৫, ০১:৩৯ PM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ০৩:০৮ PM
নিহত প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু

নিহত প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আজিজুল ইসলাম ও শ্রমিক নুরু © সংগৃহীত

যশোর শহরের ব্যস্ত এলাকা সার্কিট হাউজপাড়ায় একটি নির্মাণাধীন বহুতল ভবনের কার্নিশ ধসে পড়ে মর্মান্তিক এক দুর্ঘটনায় দুইজন প্রকৌশলী ও এক শ্রমিক নিহত হয়েছেন। ১ জুলাই ( মঙ্গলবার ) সকাল সাড়ে এগারোটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন কোতয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত খান। 

নিহত তিনজন হলেন—প্রকৌশলী মিজানুর রহমান (৩৫), বাড়ি কুষ্টিয়ায়; প্রকৌশলী আজিজুল ইসলাম, বাড়ি দিনাজপুরে; এবং শ্রমিক নুরু (৪৫), বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। প্রত্যেকেই ‘বিল্ডিং ফর ফিউচার লিমিটেড’ নামক একটি ডেভলপার কোম্পানির অধীনে সার্কিট হাউস রোডে নির্মিতব্য একটি দশতলা ভবনের কাজ করছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভবনটির ছয়তলা অংশের একটি কার্নিশ হঠাৎ ভেঙে পড়লে তিনজন নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে। ভবনটির নির্মাণকাজে আরও শ্রমিকও নিযুক্ত ছিলেন, তবে তাদের মধ্যে কেউ আহত হয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

যশোর জেলা যুবদলের আহ্বায়ক তমাল অভিযোগ করেছেন, ভবনটি অত্যন্ত ত্রুটিপূর্ণভাবে নির্মাণ করা হচ্ছিল। তার মতে, ভবনের গঠনশৈলী ও নির্মাণমান ছিল চরম ঝুঁকিপূর্ণ। এই সড়ক দিয়ে সাধারণ মানুষ প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন। তিনি আরও দাবি করেন, "ভবনটি একটি প্রভাবশালী রাজনৈতিক দলের ছাত্রনেতাদের আশীর্বাদে গড়ে উঠেছে। এর নির্মাণ কাজ প্রশ্নবিদ্ধ এবং এটি এখনই সিল করে দেয়া উচিত।

যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, তিনি নিজে ঘটনাস্থলে রয়েছেন এবং পুরো ঘটনার তদন্ত করছেন। তিনি বলেন, ঘটনার বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। যারা দায়ী তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9