অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল যুবকের 

০১ জুলাই ২০২৫, ১০:৩৭ AM , আপডেট: ০২ জুলাই ২০২৫, ১২:০৯ AM
নিহত ওবায়দুল ইসলাম

নিহত ওবায়দুল ইসলাম © টিডিসি

কুড়িগ্রামের উলিপুরে অটোরিকশা ও মোটরসাইকেলে মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল ইসলাম (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) সন্ধ্যা ৭টায় উপজেলার পান্ডুল ইউনিয়নের কায়েস্তপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ওবায়দুল দুর্গাপুর ইউনিয়নের কামাল খামার এলাকার কামাল খামার ফা‌জিল ডিগ্রি মাদরাসার সাবেক অধ্যক্ষ আফজাল হোসেনের ছেলে। তিনি ওই মাদরাসার ল্যাব অ্যাসিস্ট্যান্ট ছিলেন।

জানা গেছে, রোববার সন্ধ্যায় কুড়িগ্রাম-উলিপুর সড়কে পান্ডুল কায়েস্ত পাড়া এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী ওবায়দুল ইসলাম সড়ক থে‌কে ছিটকে পড়েন। এতে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয়রা তা‌কে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) জিল্লুর রহমান ঘটনার সত্যত নি‌শ্চিত ক‌রে ব‌লেন, এঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬