প্রেমের টানে গোপালগঞ্জে এসে বিয়ে করলেন চীনা যুবক

০১ জুলাই ২০২৫, ০৮:০০ AM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৫:১৪ PM
চীনা যুবক লিউ সিলিয়ান ও সীমা আক্তার

চীনা যুবক লিউ সিলিয়ান ও সীমা আক্তার © টিডিসি

প্রেমের টানে সব বাধা পেরিয়ে সুদূর চীন থেকে গোপালগঞ্জে ছুটে এসেছেন লিউ সিলিয়ান নামে এক চীনা যুবক। শুধু এসেই থেমে থাকেননি, জেলা শহরের নিচুপাড়া এলাকার তরুণী সীমা আক্তারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। সবার কাছে এই নবদম্পতির জন্য দোয়া চেয়েছে সীমার পরিবার।

রোববার (২৯ জুন) গোপালগঞ্জের একটি আদালতে অ্যাফিডেভিট করে সীমা আক্তারকে বিয়ে করেন তিনি। চীনা জামাই পেয়ে খুশি সীমার পরিবার ও আত্মীয়স্বজন। প্রেমিককে দেখতে প্রতিদিন ভিড় করছেন এলাকাবাসী।

জানা গেছে, চার মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যমে সীমা ও লিউ সিলিয়ানের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। সীমার কাছে আসার জন্য লিউ সিলিয়ান দুই মাসের ছুটি চেয়েছিলেন কর্মস্থলে, কিন্তু ছুটি না পেয়ে শেষ পর্যন্ত চাকরি ছেড়ে দেন তিনি। অবশেষে গত বৃহস্পতিবার রাত ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান লিউ সিলিয়ান। ঢাকার একটি হোটেলে ওঠার পর সীমার বাবা নিজেই গিয়ে তাকে গোপালগঞ্জে নিয়ে আসেন। এরপর শুরু হয় নতুন জীবনের পথচলা।

বিয়ের পর সীমা বলেন, আমি খুব খুশি। ও সত্যি আমাকে ভালোবাসে বলেই এত দূর থেকে এসেছে। ওর মতো ভালো মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার।

চীনা তরুণ লিউ সিলিয়ান বলেন, সীমা খুব ভালো মানুষ। আমি সত্যিকারের ভালোবাসার টানে বাংলাদেশে এসেছি। কিছুদিনের মধ্যে ওকে চীনে নিয়ে যাবো। বাংলাদেশের খাবার সম্পর্কে তিনি বলেন, খাবার অনেক সুস্বাদু, তবে এখনো অভ্যস্ত হতে কিছুটা সময় লাগবে।

সীমার পরিবার জানায়, প্রথমে একটু দুশ্চিন্তায় ছিলাম। কিন্তু ছেলেটির ব্যবহার ও আন্তরিকতায় বুঝেছি, সে সত্যিই ভালো মনের মানুষ।

স্থানীয়রাও এই ব্যতিক্রমী প্রেম ও সাহসী সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রেম যে জাতি-ধর্মের বাধা মানে না, গোপালগঞ্জের এই চীনা জামাইয়ের গল্প যেন তারই বড় উদাহরণ।

গাড়ি পার্কিং নিয়ে বিরোধ, এসআইকে পিটিয়ে হত্যা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কুবি শাখা ছাত্রশক্তির নেতৃত্ব নিলয়-নাজিফা
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মুরগির খোঁয়াড়ের মাটির নিচে ১২২ পুরিয়া গাঁজা, গ্রেপ্তার নারী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদক ব্যবসায়ীকে নিয়ে ফেসবুক পোস্ট, শিক্ষকের উপর ‎হামলার অভি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তি ও ব্যঙ্গচিত্র, ৬ জনের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
স্বর্ণ চোরাচালানের অভিযোগে উপজেলা যুবদল সদস্য-সচিবসহ গ্রেপ্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬