সীমান্ত পেরিয়ে প্রেমের টানে নওগাঁয় ভারতীয় কিশোরী

২৯ মে ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ০৭:১৮ PM
ইনসেটে নুপুর সরকার

ইনসেটে নুপুর সরকার © টিডিসি সম্পাদিত

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ করেছে নুপুর সরকার (১৬) নামের এক ভারতীয় কিশোরী। সোমবার (২৭ মে) দুপুর আনুমানিক ১টার দিকে সাপাহার উপজেলার বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে সে বাংলাদেশে প্রবেশ করে।

ঘটনার পর বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা কিশোরীকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেছেন। এ ঘটনায় সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের বাসিন্দা নুপুর সরকারের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে পরিচয় হয় বাংলাদেশের যুবক মাসুদ এর। পরবর্তীতে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।

সম্পর্কের টানে নুপুর সোমবার দুপুরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে। তবে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাসুদকে ধাওয়া করলে তিনি পালিয়ে যান। একাই বাংলাদেশের ভূখণ্ডে পৌঁছালে বিজিবির বামনপাড়া বিওপির সদস্যরা তাকে আটক করেন।

ঘটনার পর বিজিবি সদস্যরা ভারতের বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে কিশোরীকে ফেরত নেওয়ার চেষ্টা করেন। তবে বিএসএফ মেয়েটিকে গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে সন্ধ্যায় তাকে সাপাহার থানায় হস্তান্তর করা হয়।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ বলেন, “বিজিবির মাধ্যমে আটক কিশোরীকে থানায় হস্তান্তর করা হয়েছে। সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে সে থানায় রয়েছে এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”

জমি নিয়ে বিরোধে লাখ টাকার ফলজ গাছ কাটার অভিযোগ বিএনপি নেতার…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে বিক্ষোভের পর ‘গ্রেপ্তার আতঙ্কে’ কৃষকরা, নিরাপদ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়ো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে ২৪ ঘন্টায় পদ্মার পানি স্থির, তবু পানিবন্দী …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ‘শেষ’ কার্যনির্বাহী পরিষদের সভায় পরবর্তী নির্বাচনের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতার চ্যারিটি নিয়োগ দেবে প্রজেক্ট অফিসার, আবেদন ৯ অক্টোবর …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9