ঢাকা মেডিকেল পুলিশ বক্সের পাশ থেকে দুই মরদেহ উদ্ধার

৩০ জুন ২০২৫, ০৬:৩১ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ০৯:৩০ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক)

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।

দ্য ডেইলি ক্যাম্পাসকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর। তিনি বলেন, দুই জন পুরুষের মরদেহ পাওয়া গেছে। এ বিষয়ে অপমৃত্যুর মামলা করা হয়েছে। 

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার মো. আয়ুব আলীর সহায়তায় ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারের (ওসেকে) পেছনে পুলিশ বক্সের পাশ থেকে অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তাদের মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। 

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬