চিলমারী তেল ডিপো রক্ষায় শ্রমিকদের মানববন্ধন

৩০ জুন ২০২৫, ০৩:৩৭ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ১২:৫১ PM
কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন

কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন © টিডিসি

কুড়িগ্রামের চিলমারী তেল ডিপোর বিরুদ্ধে ষড়যন্ত্র প্রতিহত এবং পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে কুড়িগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।

সোমবার (৩০ জুন) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। চিলমারী নদী বন্দর থেকে আগত শতাধিক শ্রমিকের উপস্থিতিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও চিলমারী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক নজরুল ইসলাম সাবু, রংপুর বিভাগ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রিয়াজুল হক, সদস্য মকবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, চিলমারী বন্দরের ভাষমান তেল ডিপো ঘিরে দীর্ঘদিন ধরে নানা ষড়যন্ত্র চলছে। এ ষড়যন্ত্রের ফলে ডিপোর কার্যক্রম ব্যাহত হচ্ছে, আর এতে করে শ্রমিকদের জীবিকা সংকটে পড়ছে। তারা অভিযোগ করেন, ডিপো বন্ধের চক্রান্ত শ্রমজীবী মানুষের পেটে লাথি মারার শামিল।

আরও পড়ুন: আবু সাঈদ হত্যা মামলায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

দাবিগুলোর মধ্যে রয়েছে চিলমারী ভাসমান তেল ডিপোর বিরুদ্ধে সব ষড়যন্ত্র বন্ধ করা, দায়ী কর্মকর্তাদের অপসারণ ও নতুন নিয়োগ দেওয়া, বার্জগুলোকে নদীর পশ্চিম তীরে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, ডিপোতে তেল মজুদ ও পরিবহন কার্যক্রম উন্নত ট্যাংকলরির মাধ্যমে চালু করা এবং অস্থায়ী ডিপোকে স্থল ও জলপথের সমন্বয়ে একটি স্থায়ী ডিপোতে রূপান্তর করা।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা বন্ধ না হলে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। আগামী ২১ জুলাই মধ্যে দাবি বাস্তবায়িত না হলে ২২ জুলাই থেকে উত্তরবঙ্গের সব জেলায় লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন চেয়ারম্যানের কাছে পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬