সীমান্তের শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা করল বিজিবি

২৬ জুন ২০২৫, ০৩:১১ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৫:১২ PM
বিজিবির সচেতনতামূলক সভা

বিজিবির সচেতনতামূলক সভা © টিডিসি

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সীমান্তবর্তী শিক্ষার্থীদের নিয়ে মাদকবিরোধী সচেতনতামূলক সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের ভারত-সীমান্তঘেঁষা কবি সানাউল হক কলেজে বিজিবির ২৫ ব্যাটালিয়নের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সীমান্ত এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

সভার শুরুতে মাদকদ্রব্যের অপব্যবহার ও এর ক্ষতিকর প্রভাব নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাধনা ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি সানাউল হক কলেজের অধ্যক্ষ মো. আহসান আহম্মেদ রানা ও বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম।

বক্তারা বলেন, মাদকের অপব্যবহার শুধু ব্যক্তিকেই নয়, পুরো সমাজ ও রাষ্ট্রকেই ক্ষতির মুখে ফেলে। তারা মাদক প্রতিরোধে শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনসাধারণকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান।

তারা আরও বলেন, সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাদকবিরোধী লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে হবে এবং সন্তানদের যেন মাদকের ছোবলে না পড়ে, সে বিষয়ে অভিভাবকদের সর্বদা সচেতন থাকতে হবে।

মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রদর্শিত হচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
রাবিতে নবীনবরণে গোলাম আযমের ‘মনটাকে কাজে দিন’, ছাত্রদল-বাম …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9