টানলেই উঠছে সড়কের কার্পেটিং, কাজ বন্ধ করলেন হাসনাত আব্দুল্লাহ

২৪ জুন ২০২৫, ১২:২৮ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৪:০৩ PM
সড়কের কাজ বন্ধ করলেন হাসনাত আব্দুল্লাহ

সড়কের কাজ বন্ধ করলেন হাসনাত আব্দুল্লাহ © সংগৃহীত

কুমিল্লার দেবীদ্বারে এলজিইডির আওতাধীন একটি সড়কে কার্পেটিংয়ের কাজের মান নিয়ে প্রশ্ন ওঠায় তা বন্ধ করে দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২৩ জুন) বিকেলের দিকে একটি অনুষ্ঠানে অংশ নিতে নিজ এলাকায় যাওয়ার পথে স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পান তিনি। এরপরই সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন এবং কার্পেটিং টানলেই উঠছে দেখতে পেয়ে কাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি।

স্থানীয়রা অভিযোগ করেন, নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি নজরে আসতেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেন হাসনাত আব্দুল্লাহ।

জানা গেছে, এ সড়কটি উপজেলা সদরের সুবিল, ফতেহাবাদ, রসুলপর ইউনিয়নের প্রায় ২০ গ্রামের মানুষের যোগাযোগের অন্যতম সড়ক। দীর্ঘদিন কাজটি সম্পন্ন না করায় জনদূর্ভোগ ছিল সীমাহীন। সদ্য কার্পেটিং করা সড়কের পিচগুলো তিনি নিজেই হাতের আঙ্গুলে তুলে ফেলেন। সড়কের কাজ নিম্নমানের অভিযোগ এনে সড়কে কাজ বন্ধ করে দিতে উপজেলা প্রকৌশলীকে বলেন।

সংবাদ পেয়ে উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার ঘটনাস্থলে যান। সেখানে এনসিপির মূখ্য সংগঠক (দক্ষিনাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর সাথে কথা বলেন এবং কাজটি দ্রুত সম্পন্ন করবেন বলে তিনি জানান। উপজেলা প্রকৌশলী সবুজ চন্দ্র সরকার জানান, প্রায় ৫ বছর পূর্বে অর্থাৎ ২০১৮ সালে রসুলপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর থেকে সুবিল ইউনিয়নের বুড়িরপাড় বাজার পর্যন্ত প্রায় ২ হাজার মিটার সড়কের কাজ পায়, ‘মেসার্স আরতার এন্ড ইয়েষ্টেড ইন্টারন্যাশনাল’ কোং লিঃ।

প্রসঙ্গত, এ কাজের তৎকালীন প্রাক্কলন ব্যয় ধরা হয়েছিল প্রায় সোয়া ২ কোটি টাকা। বর্তমান বাজার মূল্যে কাজটি করতে ঠিকাদার আপত্তি করলেও চাপের মুখে কার্পেটিং এর কাজ শুরু করেন।

শেখ হাসিনাকে ঢুকতে দেওয়া ছাড়া ভারতের আর কোনো উপায় ছিল না: দ…
  • ০৩ অক্টোবর ২০২৬
‎ঢাকা পরিষ্কার করতে জাপান থেকে আসছে ৩০ সদস্যের দল: ঢাবি উপা…
  • ০৩ অক্টোবর ২০২৬
ককরোচ পার্টির আন্দোলনে এসে প্রাণ গেল ৭৫ বছরের বৃদ্ধের
  • ০৩ অক্টোবর ২০২৬
শিক্ষাজীবনে কখনও সেকেন্ড হননি, বিসিএস ক্যাডার দুই বোনের পর …
  • ০৩ অক্টোবর ২০২৬
এইচএসসি পাসে বিনামূল্যে প্রশিক্ষণ দেবে ঢাকা বিশ্ববিদ্যালয়, …
  • ০৩ অক্টোবর ২০২৬
ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল-ডিজেল ছাড়বে জি৭
  • ০৩ অক্টোবর ২০২৬