কুড়িগ্রামে আ. লীগ-যুবলীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

২৩ জুন ২০২৫, ০২:৪০ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:১০ PM
কুড়িগ্রামে ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কুড়িগ্রামে ৬ নেতাকর্মী গ্রেপ্তার © টিডিসি ছবি

কুড়িগ্রামের নাগেশ্বরীর কচাকাটায় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের ৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে কচাকাটা থানা পুলিশ।  সোমবার (২৩ জুন) সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে পুলিশ। চলতি বছরের ১৭ জানুয়ারির একটি মামলায় গ্রেফতার হন তারা। এর আগে রোববার গভির রাতে অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে আটক করে পুলিশ।  বিষয়টি নিশ্চিত করেন কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম।

গ্রেফতার হওয়া নেতাকর্মীরা হলেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের টেপারকুটি হাজিপাড়া গ্রামের বকছার আলীরে ছেলে কেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাংগাঠনিক সম্পাদক নুরুল হক  দুলু, একই ইউনিয়নের টেপারকুটি মোল্লা পাড়ার মৃত আঃ মজিদ মিয়ার ছেলে সাবেক ইউপি সদস্য ও আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোজাম্মেল হক মন্টু, একই ইউনিয়নের গোলেরহাট গ্রামের বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে ছাত্রলীগের কর্মী বেলাল হোসেন।

এছাড়াও ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের পশ্চিম কেদার গ্রামের মৃত সুজাব আলী খানের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু তারে খান ও একই গ্রামের মৃত আঃ জলিলের ছেলে বলদিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ও যুবলীগ কর্মী ছনবান্দা খলিশাকুড়ি গ্রামের মৃত ওমর আলীর ছেলে এরশাদুল  আলম। 

এ বিষয়ে কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম জানান, গ্রেফতাকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬