আশুগঞ্জে ধানের অবৈধ মজুদ ঠেকাতে খাদ্য অধিদপ্তরের অভিযান, মিল মালিককে জরিমানা

২২ জুন ২০২৫, ০৮:১৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:২৮ AM
অভিযান চলাকালে উপজেলা উপজেলা খাদ্য প্রশাসন কর্মকর্তারা

অভিযান চলাকালে উপজেলা উপজেলা খাদ্য প্রশাসন কর্মকর্তারা © টিডিসি

ধান ও চালের অবৈধ ভাবে অতিরিক্ত মজুদ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এসময় লাইসেন্স না থাকায় ফাতেমা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২২ জুন) দুপুরে উপজেলার বিভিন্ন চাতালকল ও অটো রাইস মিলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি কাজী তাহমিনা শারমীন।

অভিযান চলাকালে উপজেলা শহরের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সোনারামপুরে লাইসেন্স না থাকায় ফাতেমা অটো রাইস মিলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে বিভিন্ন চাতালকলে ও অটোরাইস মিলে অভিযান চালানোর সময় মজুদ সন্তোষজনক পেয়েছেন বলে জানান নির্বাহী ম্যাজিস্টেট ও খাদ্য অধিদপ্তরের কর্মকর্তারা।  

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য কর্মকর্তা মো. আব্দুর রউফ, খাদ্য পরিদর্শক উম্মে মানসুরা ও আশুগঞ্জ খাদ্য গুদামের ওসি এলএসডি শিমুল দে সহ খাদ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, খাদ্য অধিদপ্তরের বৈধ লাইসেন্সধারী চাল ব্যবসায়ী, রাইস মিলারদের কেউই চলমান মৌসুমে তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করতে পারবেন না। যদি কেউ তাদের গুদামে নির্দিষ্ট সর্বোচ্চ সীমার অতিরিক্ত চাল বা ধান মজুদ করেন তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাই অবৈধ মজুদ ঠেকাতে আজকে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আগামীদিনও তাদের এই অভিযান অব্যাহত থাকবে জানিয়েছেন কর্মকর্তারা।

পাকা চুলের সঙ্গে ক্যানসারের যোগসুত্র, গবেষণা যা বলছে 
  • ০৪ অক্টোবর ২০২৬
সারাদেশের ইউএনওদের মীর শাহে আলমের সতর্কবার্তা
  • ০৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের সমন্বয় ছাড়া ৩৬ দিনে জুলাই গণঅভ্যুত্থান …
  • ০৩ অক্টোবর ২০২৬
অস্থায়ী ক্যাম্পাসে ২০২৬-২৭ শিক্ষাবর্ষেই ভর্তি কার্যক্রম শুর…
  • ০৩ অক্টোবর ২০২৬
প্রতি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ প্রতিষ্ঠা করা হবে: ক্রীড়া প্রত…
  • ০৩ অক্টোবর ২০২৬
মেজর আখতারুজ্জামানকে গ্রেপ্তারের প্রতিবাদে কিশোরগঞ্জ জেলা জ…
  • ০৩ অক্টোবর ২০২৬