অস্ত্রের মুখে কলেজ ছাত্রীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

২২ জুন ২০২৫, ০৬:১০ PM , আপডেট: ২৩ জুন ২০২৫, ০২:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

কিশোরগঞ্জের হোসেনপুরে কলেজ ছাত্রীছাত্রীকে অস্ত্রের মুখে জোরপূর্বক পূর্বক ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২২ জুন) সকাল সোয়া ১০টায় হোসেনপুর বাজার মিষ্টি পট্রি চৌরাস্তা থেকে হোসেনপুর থানার উপ- পরিদর্শক (এস আই) মুহাইমিনুল ইসলামের নেতৃত্বে ধর্ষক রিয়াদকে গ্রেপ্তার করা হয়।

ধর্ষক তাইজুল ইসলাম রিয়াদ উপজেলার জিনারী ইউনিয়নের হলিমা গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

মামলার বিবরণে জানা যায়, গত ৭ মে রাতে প্রকৃতি ডাকে সাড়া দিতে গেলে প্রতিবেশী রিয়াদ অস্ত্রের মুখে জোরপূর্বক পূর্বক ধর্ষণ করে ওই কলেজ ছাত্রীকে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মুহাইমিনুল ইসলাম জানান, ভিকটিমের ডাক্তারি পরিক্ষা করা হলেও রিপোর্ট  পাওয়া সাপেক্ষে  চার্জশীট দেওয়া হবে। 

ধর্ষণের শিকার ওই ছাত্রী ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করে বলেন, আমার মান ইজ্জত সবই শেষ করে দিয়েছে৷ এখন আমি সমাজে মুখ দেখাতে পারছি না। আমি কলেজে যাওয়া আসার পথে আমাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। পরে আমি এলাকার মেম্বার ও প্রশাসনের কাছে মৌখিক ভাবে একাধিকবার বিচার দিয়ে বিচার না পেয়ে শেষ পর্যন্ত আমার মান ইজ্জত সবই হারাতে হলো।

এ বিষয়ে হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন  বলেন, কলেজ ছাত্রী ধর্ষণের অভিযোগে আসামি তাইজুল ইসলাম রিয়াদকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

দুই বছরেও নির্মাণ হয়নি সড়ক, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিক্ষা…
  • ২২ আগস্ট ২০২৬
কৃষিতে এআইয়ের ব্যবহার বাড়াতে বাকৃবিতে ‘বিল্ড উইথ এআই’ হ্যাক…
  • ২২ আগস্ট ২০২৬
স্টাফ নার্স নিয়োগে বিজ্ঞপ্তি ইব্রাহিম কার্ডিয়াকে, আবেদন ৩১ …
  • ২২ আগস্ট ২০২৬
দেশে ছাগলে নতুন প্রজাতির রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া শনাক্ত
  • ২২ আগস্ট ২০২৬
মন্ত্রণালয়ের কাজের গতি বাড়াতে দুই প্রতিমন্ত্রী নিয়োগের সিদ্…
  • ২২ আগস্ট ২০২৬
সরকারের ১৮০ দিন পূর্তি ও ফখরুল-রিজভীকে শুভেচ্ছা জানিয়ে জাব…
  • ২২ আগস্ট ২০২৬