পরিত্যক্ত ডোবা থেকে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার

২১ জুন ২০২৫, ১১:৩৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৮:৪০ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

যশোরের অভয়নগরে নাদিয়া নামের ৪ বছর বয়সি এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ জুন) বিকালে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজারের পূর্বপাশে একটি বাগানের ভেতরে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিখোঁজের প্রায় ৫৪ ঘণ্টা পর মরদেহের সন্ধান মেলে বলে দাবি করেন পরিবারের সদস্যরা।

নিহত নাদিয়া সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা বাজার এলাকার রুহুল ঘণ্টা ভুট্টোর মেয়ে। বিষয়টি নিশ্চিত করেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।

রুহুল আমীন ভুট্টো বলেন, ‘গত বৃহস্পতিবার (১৯ জুন) সকাল ১০ টার দিকে আমার মেয়ে নাদিয়া বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়। এরপর অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না মেলায় থানায় লিখিত অভিযোগ করা হয়। শনিবার খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৪ টার দিকে জাকির বিশ্বাসের পরিত্যক্ত ডোবা মেয়ের মরদেহের সন্ধান মেলে। ততক্ষণে সব শেষ।’

তিনি আরো বলেন, ‘নিখোঁজের প্রায় ৫৪ ঘণ্টা পর অর্ধগলিত লাশ মিলেছে। পূর্ব শত্রুতার জেরে আমারই ভগ্নিপতি নাদিয়াকে অপহরণের পর হত্যা করেছে। এই হত্যার সঙ্গে জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। শিশু নাদিয়ার মরদেহ একটি পরিত্যক্ত ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে হত্যা বলে মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর বিস্তারিত বলা সম্ভব হবে। পুলিশের অভিযান চলছে। সন্দেহভাজন কাউকে পেলে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হবে’।

আমিনবাজারে এসবি সদস্য হত্যায় প্রাইভেটকার চালক গ্রেপ্তার
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খালে, নিহত ৩
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
র‍্যাব পরিচয়ে মেস থেকে জবি ছাত্রীকে নিয়ে যাওয়ার চেষ্টা, নেপ…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
হারেদি ইহুদি নেতাদের সঙ্গে ট্রাম্পের বৈঠক, নেপথ্যে কী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
জীবিত মাকে মৃত দেখিয়ে জমি বিক্রির অভিযোগ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসা শিক্ষক বদলি আবেদনের সময় বাড়ানো নিয়ে যা বললেন ডিজি
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9