আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

১৮ জুন ২০২৫, ০১:৫৯ PM , আপডেট: ১৯ জুন ২০২৫, ১২:০২ PM
বিস্ফোরণে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়

বিস্ফোরণে ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় © টিডিসি

সাভারের আশুলিয়ায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে একটি দ্বিতল ভবনের একাংশ ধসে পড়েছে। এ সময় অন্তত ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার (১৮ জুন) সকাল সোয়া ৭টার দিকে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মণ্ডল মার্কেট-সংলগ্ন বাধিয়ারপাড়ের জুয়েল আহমেদের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)।

নাসির প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও অন্যরা দগ্ধ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে দুজনের আশঙ্কাজনক বলে জানা গেছে। 

স্থানীয় লোকজন জানান, জুয়েল মিয়া নিম্নমানের নির্মাণসামগ্রী ও অপরিকল্পিতভাবে বাড়ি নির্মাণ করে ভাড়া দিয়েছিলেন। সেই বাড়ির কক্ষে লিকেজ থেকে গ্যাস জমে ছিল। ফলে রান্নার সময় বিকট শব্দে বিস্ফোরণ হয়। এ সময় ভবনটির একাংশ ধসে পড়ে ও অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এই আগুনে অন্তত ছয়জন দগ্ধ হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সংকটের মুখে ইসরায়েল: ওয়াল স্ট্রিট জার্নাল

জুয়েল মিয়ার বাড়ির ম্যানেজার শামীম মিয়া বলেন, নিচতলার ভাড়াটিয়া জহুরুল ইসলামের রুমের রাইজারে লিকেজ ছিল। দরজা জানালা বন্ধ থাকায় সারা-রাত গ্যাস বের হয়ে ঘরে জমে ছিল। সকাল সোয়া ৭টার দিকে রান্নার জন্য আগুন জ্বালাতেই বিকট শব্দ হয়ে বাড়ি ধসে পড়ে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শব্দের কারণে পাশের বাড়ির জানালার কাচ ভেঙে গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশ  তদন্ত করছে।

জিরাবো মডেল ফায়ার সার্ভিসের ডিউটিম্যান আল রিফাত তালুকদার বলেন, লিকেজ থেকে জমা গ্যাসের কারণে বিস্ফোরণ হয়েছে। সিলিন্ডার বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বিস্তারিত পরে জানানো হবে।

বিশ্বকাপের ফরম্যাট বদলানোয় আইসিসির সমালোচনায় স্কটল্যান্ড-নে…
  • ১১ আগস্ট ২০২৬
শপথ নিলেন পিএসসির নতুন ৪ সদস্য
  • ১১ আগস্ট ২০২৬
সেন্টার ফর পলিসি ডায়ালগে চাকরি, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে মোট নম্বর ১২৫০, ১১৮৯ পেলেন অপূর্ব
  • ১১ আগস্ট ২০২৬
এসএসসিতে রাজধানীর শীর্ষ স্কুলগুলোর কোনটিতে জিপিএ-৫ কত?
  • ১১ আগস্ট ২০২৬
আপনাদের মতো আমিও বিদ্যুৎহীন অবস্থায় আছি —ফেসবুকে পীরজাদা হা…
  • ১১ আগস্ট ২০২৬