ময়মনসিংহে আগুনে ৯ দোকান পুড়ে ছাই

১৮ জুন ২০২৫, ১১:২৭ AM , আপডেট: ১৯ জুন ২০২৫, ০৮:৫২ AM
আগুনে পুড়ছে দোকান

আগুনে পুড়ছে দোকান © টিডিসি

ময়মনসিংহের হালুয়াঘাট পৌর শহরের গরুবাজার-সংলগ্ন মসজিদ মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে গেছে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ছিল পানের আড়ৎ, মনোহারি পণ্যের গোডাউন, টেইলার্স ও কসমেটিকসামগ্রীর দোকান।  ব্যবসায়ীরা দাবি করেছেন, আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, খারাপ আবহাওয়ার কারণে ব্যবসায়ীরা রাতে একটু আগেভাগেই দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে মার্কেট থেকে হঠাৎ আগুনের শিখা দেখতে পান এলাকাবাসী। হালুয়াঘাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ফুলপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ দেয়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মানিক মিয়া বলেন, ‘দুটি ইউনিট একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।’

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
ভোরে বিদায়ী ম্যাচে মাঠে নামছেন মেসি, মোবাইলে খেলা দেখবেন যে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চসিক ভবনে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী বগার অবস্থান, গ্রেফতা…
  • ০৭ অক্টোবর ২০২৬
‘আই হ্যাভ আ প্ল্যান’ গানে তাসরিফের ছবি-ফুটেজ, আইনি পদক্ষেপে…
  • ০৭ অক্টোবর ২০২৬
চবিতে হল সংসদের দেওয়া বিসিএসের বই চুরি করে ফেসবুক গ্রুপে বি…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাকরি শেষের আড়াই মাস আগে অধ্যক্ষকে বদলি, পুনর্বিবেচনার দাবি…
  • ০৬ অক্টোবর ২০২৬