এক ট্রাককে ৩ বাসের ধাক্কা, পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

১৫ জুন ২০২৫, ১১:১০ AM , আপডেট: ১৭ জুন ২০২৫, ০৯:০৪ PM
দুর্ঘটনাকবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়

দুর্ঘটনাকবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয় © টিডিসি ফটো

গোপালগঞ্জের সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে তিনটি বাসের ধাক্কায় পুলিশ কর্মকর্তাসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় নৌবাহিনীর এক কর্মকর্তাসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

শনিবার (১৫ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। এ সময় প্রায় দুই ঘণ্টা মহাসড়কের ওই স্থানে যানচলাচল বন্ধ থাকে।

পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ ও বাসের সহকারীর নিহত হওয়ার বিষয়টি ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ নিশ্চিত করেছেন। তবে বাসের নিহত সহকারীর নাম-ঠিকানা জানাতে পারেননি তিনি।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাকসুদুর রহমান মোরাদ জানান, পুলিশ ফাঁড়ির সামনে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় আরমান পরিবহনের একটি বাস। সঙ্গে সঙ্গে এসপি গ্রিন লাইনের অপর একটি যাত্রীবাহী বাসেরও ধাক্কা লাগে। এ ঘটনায় আরমান পরিবহনের সহকারী ঘটনাস্থলেই নিহত হন।

আরও পড়ুন : অভাবের কাছে হেরে ১৫ হাজারে ছেলেসন্তান বিক্রি করলেন মা

দুর্ঘটনার খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা খুলনাগামী নিউ বলেশ্বর পরিবহনের একটি বাস দুর্ঘটনাকবলিত দুটি বাস ও ট্রাককে ধাক্কা দিলে চতুর্মুখী সংঘর্ষ হয়। এ সময় উদ্ধারকাজে নিয়োজিত ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এটিএসআই রফিকুল ইসলামসহ তিন পুলিশ সদস্য গুরুতর আহত হন।

আহত পুলিশ কর্মকর্তাকে ঢাকা নেওয়ার পথে মারা যান। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত সাড়ে ৩টা থেকে প্রায় সাড়ে ৫টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক ভোর সাড়ে ৫টার দিকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মালেক আলী সরদারের নেতৃত্বে গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধারকাজ পরিচালনা করে।

শিক্ষর্থী ভর্তি বাড়াতে লিফলেটের সঙ্গে হাট-বাজারে মাইকিংয়ের …
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ নিয়োগ দেবে ডিজিকন টেকনোলজি…
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
পূর্ববিরোধের জেরে তরুণকে ছুরিকাঘাত, অভিযুক্তকে পুলিশে সোপর্দ
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
লোহাগাড়ায় শিক্ষকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
এশিয়া কাপে টানা দ্বিতীয় হার বাংলাদেশের
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি রোগী কমায় দিশেহারা কলকাতার হাসপাতালগুলো
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9