মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার, ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

১৪ জুন ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১৫ জুন ২০২৫, ০৪:১২ PM
ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু © সংগৃহীত

ঢাকা-সিলেট রেলপথের হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া রেলস্টেশন এলাকায় মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবক নিহত হয়েছেন।শনিবার (১৪ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে চট্টগ্রামগামী ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ট্রেনটি তেলিয়াপাড়া স্টেশন অতিক্রম করছিল। এ সময় এক যুবক মোবাইলে কথা বলতে বলতে রেললাইনে চলাফেরা করছিলেন। হঠাৎ ট্রেনের নিচে পড়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার দেহ ছিন্নভিন্ন হয়ে যায়।

এ বিষয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির এসআই জয়পাল জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিচয় শনাক্তে চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬