ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত শতাধিক

১০ জুন ২০২৫, ০২:৩৮ PM , আপডেট: ১১ জুন ২০২৫, ১১:২৫ AM
ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ © টিডিসি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের দক্ষিণ পাড়ায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের বাড়ির পাশে শসা চাষ করেছেন সরকার বাড়ির সমাজের জুয়েল মিয়া। সেই শসা গত কয়েকদিন ধরে রাতের বেলায় কারা যেন চুরি করে নিয়ে খেয়ে ফেলে। পরে জানা যায় বড় হাটি সমাজের এ কাজ করেছে। বিষয়টি নিয়ে বিচার শালিস চাওয়া হয় বড় হাটি সমাজের কাছে। কিন্তু বড় হাটি সমাজ এর বিচার দিতে নারাজ। 

এর জেরে মঙ্গলবার সকালে বড় হাটি সমাজের লোকজন হামলা চালায় সরকার বাড়ির উপর। যা পরে এলাকায় ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ।

সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক লোক আহত হয়েছে। তাদের মধ্যে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকেই চিকিৎসা নিয়েছেন অন্তত ৮১ জন। আহতদের মধ্যে রয়েছেন—মাসুক মিয়া, আমিন মিয়া, লদন মিয়া, সারোয়ার, জান আলম, রজব আলী, সাকিব, ফুল জাহান, কাদির, এমরান, ছাদেক, বিং রাজ বেগম, হাসান, ছালেক, হাফিজ, নজরুল, ইমন, আজাদ ও আজিজসহ অনেকে।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি খাইরুল আলম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, সাধারণ একটি বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লদ দিয়ে যুদ্ধ, গুপ্তচরবৃত্তি ও প্রতারণা—উঠে এলো ভয়ংকর তথ্য
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির এক শিক্ষকের পড়ানোকে বিটিভির খবরের সাথে তুলনা করতাম, ত…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একসঙ্গে প্রাণ হারালেন ৪ জন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, মালিকের খোঁজে দুদিন ধরে ম…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুই মাদ্রাসাছাত্রকে নির্যাতনের অভিযোগ, ৩ শিক্ষক গ্রেপ্তার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9