দরিদ্র পরিবারের পাশে বিএনপি, ঈদ উপহার পেল ৩ শতাধিক পরিবার

০৬ জুন ২০২৫, ০২:০২ PM , আপডেট: ১০ জুন ২০২৫, ০৭:৫৯ PM
ঈদ উপহার পেল ৩ শতাধিক পরিবার

ঈদ উপহার পেল ৩ শতাধিক পরিবার © টিডিসি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যশোরের শার্শায় ৩ শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু। শুক্রবার (৬ জুন) সকালে শার্শা উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে আয়োজিত এই কর্মসূচিতে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আয়োজকেরা। ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শরিফুজ্জামান পরাগ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব খায়রুজ্জামান মধু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আহম্মদ আলী শাহিন।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম মনি, আওরঙ্গজেব, বিএনপি নেতা আয়নাল হক ও আব্দুর খালেক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংস্কৃতিক সম্পাদক পিন্টু রহমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর জুবায়ের শাওন এবং যশোর জেলা ছাত্রদলের কার্যনির্বাহী সদস্য অহিদুজ্জামান অহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আয়োজকেরা জানান, সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9